জুমার নামাজের সময় পুলিশ লাইনে বি;স্ফো'রণ, প্রাণ গেলো ১৬ জনের...Seemore

 


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জুমার নামাজের সময় একটি পুলিশ কম্পাউন্ডে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সম্প্রচারমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


জিও নিউজ জানিয়েছে, খাইবার পাখতুনখো প্রদেশের কোহাত জেলার ওল্ড পুলিশ লাইন্স গেটে বিস্ফোরকভর্তি একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।


কোহাট জেলা হাসপাতালের শীর্ষ কর্মকর্তা তাহির আলী শাহ নিশ্চিত করেছেন, আহতদের পাশাপাশি ১৫ জনের মরদেহ এই স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। খাইবার পাখতুনখো পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে যে তাদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও ৫ জন পুলিশ সদস্য।


পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর এক ‘সন্ত্রাসী’ও নিহত হয়েছে। বিস্ফোরণের ফলে পুলিশ কম্পাউন্ডের ভেতরের মসজিদের বাইরে একটি গর্তের সৃষ্টি হয়।


সূত্র: আনাদোলু এজেন্সি

Comments

Popular posts from this blog

এটাই কি তাহলে আসল ঘটনা...Seemore

প্রধানমন্ত্রীর প্রটোকল ভেঙে বাইক নিয়ে ঢোকা সেই যুবকের আসল পরিচয় জানা গেল...Seemore

৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে...