পদ্মা সেতুর দুই রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, জানা গেল সর্বশেষ অবস্থা...Seemore
পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢালে নামতেই নিয়ন্ত্রণ হারাল যাত্রীবাহী একটি বাস। প্রথমে সেতুর ডান পাশের রেলিংয়ে ধাক্কা, এরপর ঘুরে গিয়ে বাঁ পাশের রেলিংয়ে আঘাত—শেষ পর্যন্ত সড়কের ওপর উল্টে যায় বাসটি। এ ঘটনায় বাসের আট যাত্রী আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে আটকা পড়া ও আহত যাত্রীদের উদ্ধার করে। পরে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতরা হলেন—মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০), লুৎফর রহমান (৬৩), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা আক্তার (৭), শ্রীপুরের সাইফ (২৩), ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), চুয়াডাঙ্গার দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউ গ্রীনলাইন এক্সপ্রেস পরিবহনের বাসটি যাত্রী নিয়ে মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সোয়া ১টার দিকে বাসটি পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তে পৌঁছায়। সেতুর ঢালে নামার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ...