এমন প্রধানমন্ত্রীই আমাদের দরকার ছিল, যারা ব্যর্থ তারা কেন মন্ত্রিসভায় থাক...Seemore
সরকারের প্রথম ছয় মাসের পারফরম্যান্সের ভিত্তিতে মন্ত্রিসভায় বড় রদবদল আসতে পারে বলে প্রথম মন্ত্রীসভাতেই সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী।
সেই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি মন্ত্রণালয়কে ১৮০ দিনের কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়ে বলেছিলেন, ‘ছয় মাস পর মূল্যায়ন হবে।’ গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন পারফরম্যান্স মূল্যায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে।
নির্ভরযোগ্য সূত্র বলছে, মূল্যায়নের ভিত্তিতে অন্তত তিনজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে বাদ দেওয়ার তালিকা প্রস্তুত করেছেন প্রধানমন্ত্রী।
যে কারণে বাদ পড়ছেন মন্ত্রীরা
বাদ পড়তে যাওয়া মন্ত্রীদের তালিকায় সবার আগে আছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। দুর্যোগের মধ্যে পরীক্ষা আয়োজন এবং সাম্প্রতিক কয়েকটি বক্তব্যের কারণে তাকে নিয়ে সরকারের উচ্চমহলে অস্বস্তি তৈরি হয়েছে। সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।
তালিকায় দ্বিতীয় পূর্ণ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বিভিন্ন বক্তব্য ও ঘটনাকে কেন্দ্র করে তিনি দীর্ঘদিন ধরে সমালোচিত। আদ-দ্বীন ফাউন্ডেশন সম্পর্কে তার একটি মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি নিজেই। ঢাকা মেডিকেল কলেজের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী প্রকাশ্যেই তাকে মূল বিষয়ে থাকার পরামর্শ দেন, যা নিয়ে বেশ আলোচনা হয়।
এছাড়াও বিভিন্ন তদবির ও দুর্নীতির আলোচনা রয়েছে আরও এক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে। তাই তিনিও বাদ পড়ার তালিকায় রয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছেন।

Comments
Post a Comment