অপ্রীতমের বাবা গণমাধ্যমকে জানাই তার ছেলের আইফোনের জন্য নয় তার স্ত্রীর ওপর...See More

 কুমিল্লার ১৩ বছর বয়সী কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন প্রশ্ন। শুরুতে পুলিশ জানিয়েছিল, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে নির্জন স্থানে নিয়ে হত্যা করা হয়েছিল। তবে পরবর্তী তদন্তে পাঁচ হাজার টাকা পাওনা, বয়সে বড়দের সঙ্গে অপ্রতিমের সম্পর্কসহ আরও কিছু বিষয় সামনে এসেছে।


অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার শুরুতে ছেলের মরদেহ উদ্ধারের পর গণমাধ্যমের সামনে আইফোনের বিষয়টি উল্লেখ করে কান্নায় ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, তাঁর ছেলে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল। পরে সেই ফোন আর পাওয়া যায়নি।


তবে বর্তমানে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। অপ্রতিমের মা নাহিদা বেগম আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছিলেন এবং কয়েকজন কিশোরকে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন বলে তিনি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে—সেই ঘটনার সঙ্গে অপ্রতিম হত্যার কোনো যোগসূত্র ছিল কি না, সেটিও তদন্তে দেখা প্রয়োজন।


অন্যদিকে তদন্তকারীদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের পেছনে শুধু আইফোন নয়, পাঁচ হাজার টাকা পাওনা নিয়েও বিরোধের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে অপ্রতিমের বয়সের তুলনায় বড় কয়েকজনের সঙ্গে তার বন্ধুত্ব এবং টিকটক ভিডিও তৈরির প্রলোভনের বিষয়ও তদন্তে এসেছে।

Comments

Popular posts from this blog

এটাই কি তাহলে আসল ঘটনা...Seemore

প্রধানমন্ত্রীর প্রটোকল ভেঙে বাইক নিয়ে ঢোকা সেই যুবকের আসল পরিচয় জানা গেল...Seemore

৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে...